সারাদেশ

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল লাইটার জাহাজ

Advertisements

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, সব নাবিক নিরাপদে আছেন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোঙর করা অবস্থায় এমভি চাঁদতারা-৮ জাহাজটি প্রবল স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে এমভি জামান নামের অপর একটি জাহাজের ওপর পড়ে। এতে ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পরে মাস্টার জাহাজটিকে নদীর কিনারে নেওয়ার চেষ্টা করলেও ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ এটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, সব নাবিক নিরাপদে আছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

তিনি আরও বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম ঘটনাস্থলে গিয়ে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে।

জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে। এটি নৌ চ্যানেলের বাইরে থাকায় তেমন কোনো নৌঝুঁকি নেই। জাহাজটিকে একটি জিআরপি বয়া দিয়ে চিহ্নিত করার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন