রাজধানী

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থী না ফেরার দেশে

Advertisements

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিশু আইমান (১০) নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি জানান, আইমান নামে অগ্নিদগ্ধ এক শিশুর এইচডিইউতে মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।

গত সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অন্তত ৫০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের বেশিরভাগই শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন