রাজধানী

প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা

Advertisements

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাস আলী বলেন, “নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সতর্কতার অংশ হিসেবে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।

এদিকে সম্ভাব্য আরেকটি হামলার আশঙ্কায় ডেইলি স্টার-এর সব কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে দুপুরে ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে একদল আন্দোলনকারী সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে পদযাত্রার চেষ্টা করে। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

Advertisements

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও আন্দোলনকারী মিলিয়ে অনেকেই আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন