রাজধানী

গুলশানে চাঁদাবাজি: অবশেষে গ্রেপ্তার জানে আলম অপু

Advertisements

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (১ আগষ্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে করা হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

জানা যায়, সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে রিয়াদ ও অপুর নেতৃত্বে একদল যুবক। শাম্মী আহমেদ দেশের বাইরে থাকায় তার স্বামী সিদ্দিক আবু জাফরকে জিম্মি করে তারা। ১৭ জুলাই সকালে বাসায় গিয়ে মব সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে চক্রটি। পরে শনিবার সন্ধ্যায় ফের গুলশানের ওই বাসায় চাঁদার টাকা আনতে গিয়ে গুলশান থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন পাঁচ চাঁদাবাজ।

Advertisements

গুলশান থানা সূত্রে জানা যায়, এমপি শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার ১০ লাখ টাকার ৫ লাখ টাকা নিয়েছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু আর বাকিটা নেন রিয়াদ। ঘটনার পর রিয়াদ গ্রেপ্তার হওয়ার পর অপু মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে অবশেষে ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, ঢাকা মহানগর শাখার সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী আমিনুল ইসলাম। এদের প্রত্যেককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আমিনুল ছাড়া অপর চারজন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৭ দিনের রিমান্ডের চতুর্থদিন দিন বৃহস্পতিবার ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। কোথায় কার কাছে টাকা রেখেছে তার বিস্তারিত তথ্য তদন্তসংশ্লিষ্টদের জানিয়েছেন রিয়াদ।

উল্লেখ্য, জানে আলম অপু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্রসংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সংগঠন হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আবদুর রাজ্জাককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন