বিনোদন খবর

বাংলাদেশে কত আয় করল জওয়ান

Advertisements

বিশ্বব্যাপী মুক্তির পরই ঝড় তুলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’।  প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ৭০০ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতেই ছবিটির আয় ৩৮৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকার বেশি। 

ভারতের সাথে বাংলাদেশেও একইদিনে মুক্তি পেয়েছিল জওয়ান। দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর প্রথম দিন থেকেই ২৫৩টি করে শো চলছে জওয়ানের। যেই সংখ্যা এই সপ্তাহে আরও বেড়েছে। দৈনিক ২৭৩টি করে শো চলছে। ফলে প্রথম সপ্তাহেই জওয়ানের বাংলাদেশে আয় দাঁড়িয়েছে ৫৫ লাখ টাকা।

জওয়ানের এই আয়ের ধারাবাহিকতা থাকবে দ্বিতীয় সপ্তাহেও। সে হিসেবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ছবিটির মোট কালেকশন প্রায় ১ কোটি বা তার বেশি থাকবে। যদিও জওয়ানের মূল আয়ের তুলনায় এই সংখ্যাটা খুবই কম। কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোতেও এমন আয় করতে পারেনি শাহরুখের সিনেমা।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সিঙ্গেল হলের মালিকেরা বলছেন, ‘জওয়ান’ তাদের জন্য ‘মন্দের ভালো’। দৈনিক প্রতিটি শোতে ৪০-৫০ শতাংশ সিট পূর্ণ হচ্ছে। তবুও এতে তাদের লাভের টাকা উঠছে। ৭০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা দামে টিকিট বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন