সারাদেশ

‘চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না’—কার্যালয়ে নোটিশ

Advertisements
জেলা প্রশাসকের কার্যালয়ে অনেকে আসেন জরুরি কাজ নিয়ে। আবার কেউ কেউ এসে করে চাকরির সুপারিশ বা তদবির। তবে চাকরির তদবির নিয়ে সাক্ষাৎ করা যাবে বলে নোটিশ টানানো হয়েছে কার্যালয়ের সামনেই।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলীর কার্যালয়ে দেওয়া হয়েছে এমন নোটি।

যাতে লেখা রয়েছে, “চাকরির তদবিরের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করা যাবে না। চাকরির জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।” 

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আর এই নোটিশের মাধ্যমে চাকরির জন্য তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ—এমন কড়া বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে। তার দেওয়া নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisements
 

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে ৪৬টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় ৫০০০ জন চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “সরকারি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই হবে চূড়ান্ত নির্বাচন।

তদবিরের কোনো সুযোগ নেই।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন