শিক্ষা

বাগমারা বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয়

Advertisements

গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার ও আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম বাদ দিয়েছে বদলের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের বিদঘুটে ও শ্রুতিকটু নামও পরিবর্তন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার খুলনা জেলার সদর উপজেলাধীন বাগমারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এই বিদ্যালয়ের নতনু নামকরণ করা হয়েছে ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। গত সোমবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখার এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।

স্মারকে বলা হয়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও যশোর বোর্ডের স্মারকের সূত্রের প্রেক্ষিতে এই নাম পরিবর্তন করা হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

‘‘উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর অধীন খুলনা জেলার সদর উপজেলাধীন ‘বাগমারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে “শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়” নামকরণে এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন