বিনোদন খবর

শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

Advertisements

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে তিনি ছিলেন আশ্রয়, সাহস আর আত্মত্যাগের এক অনন্য প্রতীক।

একদিকে মৃত্যু, অন্যদিকে দায়িত্ব—দ্বিধাহীন সাহসে মৃত্যুর মুখে দাঁড়িয়ে অন্তত ২০টি জীবন বাঁচিয়ে নিজেই হারিয়ে গেলেন না ফেরার দেশে। তার এই আত্মদান কাঁদিয়েছে গোটা দেশকে। এই মহান শিক্ষিকার বীরত্বে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আসিফ আকবর লেখেন, “দৌড়াও, ভয় পেও না আমি আছি। প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে।”

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

অনিয়মের দেশের কথা স্মরণ করে আসিফ আকবর লেখেন, “অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহেরীন চৌধুরী।”

তার ভাষায়, “নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমাণ করে মা, বাবা, শিক্ষক এই তিনে কোনো পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে, আমিন।”

গত ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় কবলে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়; সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যেখানে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল; যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন