জাতীয়

চট্টগ্রামে ৩ টন পচা চা ধ্বংস

Advertisements

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩ টন পচা ও মেয়াদোত্তীর্ণ চা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বানুর বাজার এলাকায় আছিব ব্রাদার্সের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন চা বোর্ডের উপ-সচিব ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

অভিযানে ৭০ বস্তা লেভেলবিহীন চা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এসবের গায়ে চায়ের মেয়াদ, কোন বাগানের চা, কোন নিলামে ক্রয় করা হয়েছে এবং কীভাবে ক্রয় করা হয়েছে কিছুই উল্লেখ করা ছিল না। এর আগে, রোববার (১০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটিতে অভিযানে চালিয়ে প্রায় দেড় হাজার কেজি পচা চা ধ্বংস করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, আছিব ব্রাদার্সের বিরুদ্ধে ভালো চায়ের বস্তায় নিম্ন মানের চা সংরক্ষণসহ ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছেন আদালত। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে চা বোর্ড। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন