সারাদেশ

মধ্যরাতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী

Advertisements

নাশকতার মামলায় তানিয়া আফরিন নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে জামালপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার তানিয়া আফরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ২টার দিকে পৌর এলাকার পাথালিয়ায় ওই নেত্রীর স্বামীর নানার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পাথালিয়া এলাকায় স্বামীর নানার বাড়িতে বসবাস করছিলেন তানিয়া আফরিন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তানিয়া আফরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে তাকে। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন