রাজনীতিসারাদেশ

আ.লীগের তওবার সুযোগ নেই : হাসনাত আব্দুল্লাহ

Advertisements
গোপালগঞ্জের হামলার ঘটনায় আওয়ামী লীগ তওবা করার সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল, গত পরশু দিন গোপালগঞ্জের ঘটনার পর সেই সুযোগ আরও নেই। মনে রাখতে হবে, কেয়ামত হওয়ার পর তওবা কোনো কাজে লাগে না। আওয়ামী লীগকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল।
গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, গোপালগঞ্জে সেদিন আমাদের ওপর যে হামলা হয়েছিল, যারা ওই হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি সেভাবে দেখাব না।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে উইথআউট আওয়ামী লীগ। সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও বিকাশ ঘটবে। আমরা বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে, মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়ায় এসে পদযাত্রা শেষ হয়।

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন