খেলাধুলা

পানামার ফুটবলারকে গুলি করে হত্যা

Advertisements

পানামার কোলন শহরে দেশটির জাতীয় দলের ডিফেন্ডার গিলবার্তো হার্নান্দেজ এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পানামা ফুটবল লিগ কর্তৃপক্ষ। জাতীয় দলের হয়ে এই ২৬ বছর বয়সী ফুটবলার দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

দেশটির ফুটবল লিগ কর্তৃপক্ষ বলছে, ‌‘কোলন শহরে বিচ্ছিন্ন এক বন্দুক হামলায় নিহত হয়েছেন গিলবার্তো হার্নান্দেজ। এছাড়া কয়েকজন আহতও হয়েছেন। পানামানিয়ান ফুটবল লিগ এই ঘটনায় শোক জানাচ্ছে। তিনি অ্যাথলেটিকো ইন্ডিপেনদিয়েন্তের হয়ে খেলেছেন।

ফুটবল ফেডারেশন ফেপাফুট জানিয়েছে, ‘পানামানিয়ান ফুটবল ফেডারেশন নিহতের পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা প্রকাশ করছে। তার আত্মার শান্তি কামনা করছি।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, হার্নান্দেজ যখন পানামার কোলন শহরের একটি ভবনের কাছে আরও কয়েকজনসহ অবস্থান করছিলেন কয়েকজন দুর্বৃত্ত এসে সেখানে গুলি চালায়। এতে হার্নান্দেজ নিহত হন। আহত হন আরও ৭ জন। এ বছরই গুয়াতেমালার বিপক্ষে পানামা জাতীয় দলে অভিষেক হয় হার্নান্দেজের। গত মার্চে পানামা জাতীয় দলের হয়ে আরও একটি ম্যাচ খেলেছেন তিনি। একটি ম্যাচ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

অভিযান চালিয়ে সোমবার হার্নান্দেজকে হত্যায় সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে কোলন শহরের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন