জাতীয়সর্বশেষ

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন বাধার মুখে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস

Advertisements

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামের একটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের তাড়িয়ে দেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

 

 

প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর বিগবস কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তারা সড়কও অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে এক দল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন