ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনশক্তি সম্মেলনে অনুষ্ঠিত

Advertisements

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) বিকাল চারটায় হরিনাকুণ্ডু উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরের দোয়েল চত্বর সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

 

উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কুতুব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকুল ইসলামের পিতা আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

 

জনশক্তি সম্মলেনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের আমীর অধ্যাপক আলী আজম মুহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলীম, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুহাদ্দিস রবিউল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মনিরুজ্জামান।

 

এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাস্টার আলা উদ্দীন ও মাওঃ মওলা বক্,হরিনাকুণ্ডুর প্রথম নাযেমে আলা মকবুল হোসেন, উপজেলা নায়েবে আমীর রেজাউল ইসলাম, দলের অন্যতম নেতা ইদ্রিস আলী,সাদেকুর রহমান, শফি উদ্দীন, শিবির নেতা রাশেদ হোসেন প্রমুখ।

 

কয়েক হাজার ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা আমীর অধ্যাপক আলী আজম মুহাম্মদ আবু বকর বলেন, শেখ হাসিনার শোষন আর দূর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যথাযথ ভাবে ভোগ করার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন