জাতীয়

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

Advertisements

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা রক্ষার শপথ নেন ফারুক-ই-আজম। শপথগ্রহণ শেষে বইয়ে সই করেন নতুন এ উপদেষ্টা।

Advertisements

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ নেন।

তারা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, সালেহউদ্দিন আহমেদ, এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন এবং আ ফ ম খালিদ হাসান।

১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা সেদিন শপথগ্রহণ করেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথগ্রহণ করেন।

অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া ফারুক-ই-আজম বীরপ্রতীক ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে রোববার রাতে তিনি দেশে ফেরেন। তার শপথগ্রহণের মধ্য দিয়ে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সবার শপথগ্রহণ সম্পন্ন হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন