জাতীয়

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর ২১ সদস্য আহত

Advertisements

পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দিনভর রাজধানীসহ সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্দোলনকারীরা যেমন হতাহত হয়েছেন তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও আহত হয়েছেন।

পুলিশ সেন্ট্রাল হাসপাতালের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার ঢাকার বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। আর আজ (বৃহস্পতিবার) দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন। তাদের মধ্যে অধিকাংশের অবস্থা গুরুতর।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার ঢাকা পোস্টকে বলেন, গতকাল হাসপাতালে অনেকে এসেছেন, তার মধ্যে পাঁচজন ভর্তি রয়েছেন। আর আজ বিভিন্ন জায়গায় আহত হয়ে আমাদের পুলিশ সেন্টার হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। তাদের কারো মাথা ফেটে গেছে, কারো হাত, পিঠ; অধিকাংশরাই এখানে শারীরিক ইনজুরি নিয়ে দীর্ঘদিন ভর্তি থাকার মতো অবস্থা নিয়ে এসেছেন। তবে একজনের অবস্থা অধিক গুরুতর ছিল।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সেই পুলিশ সদস্যের নাম উল্লেখ না করে তিনি বলেন, অবস্থা বুঝে তাকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কেউ নিহত হয়েছে বলে তথ্য নেই।

তিনি আরও বলেন, উত্তরায় র‍্যাবের এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলে আমরা জেনেছি, তবে তাকে রাজারবাগ সেন্টার পুলিশ হাসপাতালে পাঠানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন