সারাদেশ

সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

Advertisements

সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। 

নিহত ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে সাভারে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে দফা দফায় সংঘর্ষ ঘটে। এ সময় ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে। পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে ইয়ামিন গুলিবিদ্ধ হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ ঘটনায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ম্যানেজার ইউসুফ ঢাকা পোস্টকে বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে গুলিবিদ্ধ রয়েছে।

ডা. মিরাজুল রায়হান পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়। তার বুকে গুলি চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন