জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Advertisements

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী চীনের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকনোমিক কোঅপারেশন ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন, কম্প্রিহেনসিভ স্ট্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

হাছান মাহমুদ রাষ্ট্রদূতের মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ এবং চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহ্বান জানান।

Advertisements

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত শিগ‌গিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, কম্প্রিহেনসিভ ইকনোমিক কোঅপারেশনের আওতায় চীন শিগগিরই দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ছাড় করার লক্ষ্যে কাজ করছে।

বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং চীন বিশ্বাস করে, এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন