ক্যাম্পাস

পুলিশি হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু

Advertisements

গতকাল বাংলা ব্লকেড কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৪টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গতকাল আমাদের আন্দোলন চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। এর মাঝে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে৷ ফলে অনেকেই আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েই আজকে বিক্ষোভ সমাবেশ শুরু করেছি। আমরা চাই এই কোটার একটা যৌক্তিক সমাধান হোক।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে গতকাল রাত ৯টায় শাহবাগে বাংলা ব্লকেড শেষে এক সংবাদ সম্মেলনে আজকের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন