আন্তর্জাতিক

অতিবৃষ্টিতে মেক্সিকোতে শহরে ঢুকে পড়েছে ২০০ কুমির

Advertisements

হারিকেন বেরিল এবং পূর্বের মৌসুমী ঝড় আলবার্তোর কারণে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপিয়াসের শহুরে অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে অন্তত ২০০ কুমির।

জুনে আলবার্তোর কারণে মেক্সিকোতে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০টি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিলও একই জায়গায় আঘাত হানে।

বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কুমিরগুলো তাম্পিকো, সিউদাদ মাদেরো এবং আল্টামিরার মতো শহরে ঢুকে পড়ে। এই তিনটি শহর থেকে অন্তত ১৬৫টি কুমির শনাক্ত ও ধরা হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাঘাট ও ড্রেন যেগুলো বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল সেখানকার পানি কমে যাচ্ছে। এসব জায়গায় এখন আরও বেশি পরিমাণে কুমিরের দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে শহুরে এলাকায় কুমির ধরা পড়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এরপরই বিষয়টি সবার নজরে এসেছে।

মেক্সিকোতে কুমির একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী। দেশটিতে কুমিরের দ্বারা সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে মাঝে মাঝে কুমিরের আক্রমণের বিষয়টি সামনে আসে।

হারিকেন বেরিল প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালায়। এরপর এটি মেক্সিকোর উপকূল এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন