সারাদেশ

সরকারি জমি দখল করে আবেদ আলীর ডেইরি ফার্ম

Advertisements

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী নিজ এলাকায় সরকারি জমি দখল ডেইরি ফার্ম করছিলেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ওই জমিতে ডেইরি ফার্ম নির্মাণের কাজ বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বললেও সরিয়ে নেননি তিনি। 

মঙ্গলবার (৯ জুলাই) মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া যায়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়েক বছর আগে এলাকায় এসে মসজিদ নির্মাণসহ এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে বেশ পরিচিতি অর্জন করেন। এরপর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে একটি ডেইরি ফার্ম করতে ডাসার ইউনিয়নের কমলাপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে সরকারি খালসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করেন। ওই জমিতে তিনি শতাধিক গরু পালন করা যায় এমনভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি টের পেলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির ওপর নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বললেও আবেদ আলী তা সরিয়ে নেননি। বর্তমানে নির্মাণাধীন ওই স্থাপনাগুলো পতিত অবস্থায় রয়েছে।

Advertisements

বিষয়টি নিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, আবেদ আলী মাদারীপুরে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না তুললেও কমলাপুর বাজার সংলগ্ন একটি সরকারি জমিতে ডেইরি ফার্ম নির্মাণ করতে চেয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ওই ডেইরি ফার্মের কাজ বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পাই আবেদ আলী নামে একজন কমলাপুর বাজার সংলগ্ন এলাকায় একটি গরুর খামার এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য স্থাপনা তৈরি করেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি জায়গাটি মূলত সড়ক ও জনপথ বিভাগের। তাৎক্ষণিক আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেই। আবেদ আলীকে আমরা জানিয়েছি তিনি যেন তার এই অবৈধ প্রতিষ্ঠান সরিয়ে নেন। তিনি সরিয়ে না নিলে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, তারা সরিয়ে নেবেন।

প্রসঙ্গত, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার (৮ জুলাই) পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন