ক্যাম্পাস

আড়াই ঘণ্টা পর গুলিস্তান ছাড়লেন জবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল ও ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ আড়াই ঘণ্টা পরে গুলিস্তান ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন তারা।

এর বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলিস্তানের অভিমুখে রওনা হলে পুলিশ তাঁতীবাজার মোড়, বংশাল, ফুলবাড়িয়াতে পুলিশের মানব ব্যারিকেট ভেঙে গুলিস্তানের জিরো পয়েন্টে বিকেল ৪টায় অবস্থান নেন তারা। সেখানে আড়াই ঘণ্টা অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার পর গুলিস্তান ত্যাগ করেন শিক্ষার্থীরা

এদিকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button