সারাদেশ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষকের মৃত্যু

Advertisements

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সামছুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামছুল হক চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালা পাড়া এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়ির উঠানে বাঁশের টুকরা সরাচ্ছিলেন সামছুল হক। এ সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া লাইন ছিড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন