খেলাধুলা

থেমেছে বৃষ্টি, ভারত-ইংল্যান্ড ম্যাচ ঠিক সময়ে গড়াবে?

Advertisements

বেশ কয়েকদিন আগে থেকেই গায়ানায় প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছিল। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে ভারত ও ইংল্যান্ড। ম্যাচ চলাকালীন সময় থেকে শুরু করে আজ (বৃহস্পতিবার) বেশ কয়েক ঘণ্টা বৃষ্টিতে ক্যারিবীয় দ্বীপটিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। তাই সবার আগ্রহের কেন্দ্রে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এখনকার আবহাওয়ার সর্বশেষ অবস্থা। কিছুটা স্বস্তি মিলেছে, বৃষ্টি থেমে সেখানে উঁকি দিচ্ছে নরম রোদ।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ওই মুহূর্তে সেখানে স্থানীয় সময় থাকবে সকাল সাড়ে ১০টা। একই সময়ে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া ওয়েবসাইটগুলো। এদিকে, সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার দীনেশ কার্তিক গায়ানার বর্তমান অবস্থার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, কাভারে ঢেকে রাখা হয়েছে ম্যাচের পিচ, তবে তার আশপাশের উন্মুক্ত অংশে বৃষ্টির পানি রয়েছে।

ওই পোস্টে দীনেশ কার্তিক রোদ উঠেছে বলে উল্লেখ করেছেন। তবে পরিস্থিতি পুরোপুরি সুখকর নয় বলেও জানান সাবেক এই তারকা ক্রিকেটার। প্রভিডেন্স স্টেডিয়ামে যাওয়ার পথেও তারা গুটিগুটি বৃষ্টির মুখোমুখি হয়েছেন বলে পোস্টে বলা হয়। এ ছাড়া ইএসপিএন ক্রিকইনফোর সহকারী সম্পাদক ম্যাট রলারও সেখানকার কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। যেখানে মেঘলা আকাশ, মাঝেমধ্যে রোদের উঁকিঝুঁকি ও তার নিচে মাঠ পরিচর্যায় ব্যস্ত দেখা যায় মাঠকর্মীদের।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ওই পোস্টে এই ক্রীড়া সাংবাদিক লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগে প্রভিডেন্স স্টেডিয়ামে বর্তমান চিত্র। ঝোড়ো বৃষ্টির আপাতত থেমেছে এবং এখন লুকোচুরি খেলা চলছে রোদ-মেঘের। একইসঙ্গে মাঠ পরিচর্যার কাজও চলমান রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন