বিনোদন খবর

‘জাওয়ান’ দেখতে চান বাংলাদেশি ভক্তরা, নজরে পড়ল শাহরুখের

Advertisements

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দিতে হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’, সম্প্রতি এমন দাবিই তুলেছেন বাংলাদেশি শাহরুখ ভক্তরা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখ ভক্তরা জানান, ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জাওয়ান’ ব্যানার হাতে ছবি তুলে শনিবার সকালে সেটি টুইটারের শাহরুখ খানের আস্ক এসআরকে সেশনে পোস্ট করেন এক ভক্ত। সেখানে লেখেন, ‘‘জাওয়ান’ সিনেমার জন্য ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ এর ভক্তরা একটা ইভেন্ট আয়োজন করেছে এবং সেটা ঘিরে আছে মিডিয়া। বাংলাদেশ আপনাকে সমপরিমাণ ভালোবাসে।’

ভক্তের সেই পোস্ট চোখে পড়েছে বলিউড বাদশাহর। যার উত্তরও দিয়েছেন তিনি। পোস্টটি শেয়ার করে শাহরুখ এক টুইটে লিখেন, ‘থ্যাংক ইউ বয়েজ এন্ড গার্লজ।’ সঙ্গে জুড়ে দেন হ্যাশট্যাগ জাওয়ান। শাহরুখের এমন রিপ্লাই পেয়ে ভক্তরাও বেশ খুশি হয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন