সারাদেশ

হাজীগঞ্জে ৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক দুই স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ওই সময় উদ্ধার করা হয় ৮টি চালের খালি বস্তা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ জুন) রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পুলিশ জানায়, এই চাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জিআর প্রকল্পের জন্য বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button