ঝিনাইদহশৈলকুপা

ঝিনাইদহে ‘অবহেলায়’ বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

Advertisements

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ‘অবহেলায়’ বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে; এ সময় আরও এক লাইনম্যান আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন জানান।

মৃত আব্দুল খালেক (৩২) কুষ্টিয়ার সদর উপজেলার কুমারগাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আহত লাইনম্যান সোহেল রানাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

সহকারী পুলিশ সুপার অমিত বলেন, সাধুখালী গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন শেখপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোল রুমে ফোন দিয়ে ৬ নম্বর লাইন বন্ধ করতে বলে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা।

“কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ না করায় বিদ্যুতায়িত হন সোহেল রানা। নিচ থেকে লাইনম্যান খালেক ফোন করে আবারও বিদ্যুৎ বন্ধ করতে বলে উপরে উঠে সোহেলকে উদ্ধার করতে যান। সে সময় আবারও বিদ্যুৎ লাইন চালু করে দেওয়া হয়। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন খালেক ও রানা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খালেকের মৃত্যু হয়।

তিনি বলেন, “আহত সোহেল রানাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারও শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।”

লাশ ময়নাতদন্তে জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জিএম ওমর ফারুক বলেন, “লাইন বন্ধ করে লাইন মেরামতের কথা। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে এটি অবহেলা না দুর্ঘটনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন