সারাদেশ

রুমায় কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মে) সকালে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউপির জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ভান লাল খিয়াং বম (৩০)। তিনি জুরবারাং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী ঢাকা পোস্টকে জানান, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button