বিনোদন খবর

চার মাস পরেই দ্বিতীয় সন্তান আসছে শুভশ্রীর কোলে

Advertisements

ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হিসাব বলছে, আর চার মাসের অপেক্ষা। অন্তঃসত্ত্বা অবস্থায় চুটিয়ে কাজ করে চলেছেন নায়িকা।

প্রথম সন্তান ইউভানের জন্মের সময় লকডাউন ছিল। করোনা পরিস্থিতির জন্য সব কিছুই ছিল অন্য রকম। এখন সময় বদলেছে। এখন সবটাই স্বাভাবিক। তাই এই সময়ও চুটিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, শরীরচর্চাতেও মন দিয়েছেন অভিনেত্রী। এত দিন বলিউড নায়িকাদের অন্তঃসত্ত্বাকালীন নানা রকম শরীরচর্চার ভিডিও দেখেছেন দর্শক। পিছিয়ে নেই টলিপাড়ার নায়িকাও।

শুক্রবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল তার শরীরচর্চার এমনই ঝলক। ধূসর রঙের টি-শার্ট পরা। মুখে মেকআপের লেশমাত্র নেই। চারিদিকে ছড়িয়ে শরীরচর্চার যন্ত্রপাতি।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কয়েকদিন আগে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেছিলেন, ‌‘শুভশ্রী চুটিয়ে কাজ করছে। ভালো আছে। জিম করছে। ইউভান জন্মানোর সময়টা ছিল একদমই আলাদা। ডিসেম্বরের সময়টা আমরা কাজ হালকা রেখেছি। তবে ও এখনো নিজেকে কাজের মধ্যেই রাখতে চায়।’

সদ্য মুক্তি পেয়েছে রাজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই সিরিজের সহ-প্রযোজক ছিলেন শুভশ্রী। তবে এই মুহূর্তে তার নতুন কোনো ছবির কথা শোনা যাচ্ছে। সূত্র বলছে ডিসেম্বরের পরই হয়তো নতুন কাজে হাত দেবেন শুভশ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন