আন্তর্জাতিক

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ১৭ জুন আমিরাত, কাতার ও ওমান এই তিন দেশ নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ওসমান গনি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজার ব্যবসায়ী মুহাম্মদ ফয়সাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের ব্যবসায়ী মুহাম্মদ নাসের উদ্দিন বাবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মুহাম্মদ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মো. মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মো. ইকবাল, মো. সেলিমসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button