জেলার খবর

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

Advertisements

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের আর্থিং এর শর্ট সার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। সেসময় মা মরিয়ম মেয়েকে বাঁচাতে গেলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন