বিনোদন খবর

অনন্ত জলিল হজে যাচ্ছেন

Advertisements

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। সৌদি আরবে হজ করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক ভিডিও বার্তায় এ কথা নিশ্চিত করেছেন এ অভিনেতা। 

সোমবার (১০ জুন) এক ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী এবং ভক্তগণ আসসালামু আলাইকুম। আজ আমি হজ্বে যাচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা হজে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দু’আ রইলো। যত হাজীরা যাচ্ছেন সবাই হজ যেন আল্লাহ তায়া’লা খুব সহজ করে দেন এবং কবুল করেন। পাশাপাশি আমাদের হজ যেন আল্লাহ তায়ালা সহজ করে দেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এদিকে শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছে। মো. রহমাত ঊল্লাহ নামে একজন লিখেছেন, ‘অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা রইলো আল্লাহ তাআলা আপনার হজ কবুল করে নিক এবং সুস্থতা কামনা করি সুস্থ ভাবে বাংলাদেশে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিক আমিন।’

গাজি জিশান বলেন, ‘আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আবার আগের মতো দ্বিনের মধ্যে ফিরিয়ে আনুক আল্লাহ আপনার হজ কবুল করুক আমিন।’

মাসুদা বেগম নামে আরেক ভক্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ মহান আল্লাহ্ পাক মেহেরবানি করে সুস্থতার সাথে পবিত্র হজ্জ পালন করতে তৌফিক দান করুন এবং কবুল করুন,আমিন। প্রিয় নবিজির পবিত্র রওজা শরিফে আমাদের সালাম পৌঁছে দিবেন পাশাপাশি মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে দোয়ার দরখাস্ত রইলো। মহান আল্লাহ্ পাক সহায় হউন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন