জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬

Advertisements

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৩৮টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৩ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫২ হাজার ৯৬২ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশি মদ ও ৪০টি ইনজেকশন জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন