জাতীয়

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

Advertisements

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাবের সামানে থেকে পদযাত্রা শুরু হয়। এতে ঝিনাইদহ সদর উপজেলা সহ অন্য ৬ উপজেলা থেকেও নেতাকর্মী অংশ নেয় পদযাত্রায়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর ঘুরে আরাপপুরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বক্তারা বর্তমান সরকারকে অবৈধ দাবি করে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন