ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

Advertisements

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানুজ্জামান ভোরে মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপরে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ভোরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন