ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Advertisements

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক আবু বকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও তিনজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রোববার (২৪ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আক্কাচ আলী, আব্দুল বারীর ছেলে হাসিবুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম, মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুচ আলী, আলী মন্ডলের ছেলে কাশেম মিয়া। এ ছাড়া মৃত জনাব আলী মন্ডলের ছেলে মতিয়ার রহমান, মৃত ইলামদ্দি মন্ডলের ছেলে ইয়াকুব আলী, মৃত আবুল হোসেনের ছেলে সোলাইমান হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ মে হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ওই গ্রামে কৃষক হাফিজুর রহমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। সে সময় অন্যরা ছুটে এলে কৃষক আবু বকরসহ আরও কয়েকজনকে কুপিয়ে জখম করে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যায়। এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার বিচারক এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন