আবহাওয়াজাতীয়

স্বস্তির খবর নেই ঢাকার বাতাসে, দূষণের শীর্ষে জাকার্তা

Advertisements

রাজধানী ঢাকার বায়ুমানে নেই স্বস্তির খবর। বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০৮টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান অষ্টম স্থানে। শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

শনিবার (১৯ আগস্ট) পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

একিউআই সূচকে ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১০৪ স্কোর নিয়ে ঢাকার অসস্থান ৮ নম্বরে, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৬৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এ ছাড়া ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর। ১২৭ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।

Advertisements

আর ১২৬ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ শহর আছে ৫ নম্বরে। ৬ নম্বরে থাকা চীনের উহান শহরের স্কোর ১১০ এবং তালিকায় ১০৫ স্কোর নিয়ে ৭ নম্বরে আছে সৌদি আরবের রিয়াদ শহর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন