জাতীয়

ইফতাররত মানুষের ওপর ছিটকে পড়ল গাড়ি, নিহত ১

Advertisements

সৌদি আরবের মক্কার জাহরাত আল উমরাহ মসজিদের পাশে ছিটকে পড়েছে একটি গাড়ি। ওই সময় মসজিদটির পাশে ইফতারের প্রস্তুতি নিয়েছিলেন মুসল্লিদের একটি দল। প্রচণ্ড গতিতে আসা ওই গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সাবক। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, একজন নিহত হওয়ার পাশাপাশি এ দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িটি একদিকে ছুটে আসছিল। এরপর এটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আর যেখানে মানুষ ইফতার করার জন্য জড়ো হয়েছিলেন ঠিক সেখানে এসে গাড়িটি ছিটকে পড়ে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দলসহ জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। কি কারণে এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে এখন কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Advertisements

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে একসঙ্গে বসে ইফতার করেন মুসল্লিরা। বিশেষ করে মসজিদে জড়ো হন তারা। রমজান মাস শুরুর আগে সৌদির সরকার নির্দেশ দিয়েছিল, মসজিদের ভেতর কেউ ইফতার করতে পারবেন না। তবে মসজিদের আশপাশের জায়গায় ইফতার করা যাবে।

ধারণা করা হচ্ছে দুর্ঘটনার স্বীকার হওয়ার ব্যক্তিরা ইফতারের জন্য মসজিদের বাইরের জায়গায় বসেছিলেন। সেখানেই নির্মম দুর্ঘটনার স্বীকার হতে হয় তাদের। এরমধ্যে ইফতার করতে গিয়ে একজন নিজের প্রাণই হারিয়েছেন।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন