বিনোদন খবরসর্বশেষ

পুরোনো সম্পর্ককে আঁকড়ে ধরলেন ঐশ্বরিয়া

অবশেষে ঐশ্বরিয়া রায়কে নতুনভাবে ফিরতে দেখে স্বস্তি পেলেন তার অনুরাগীরা। পুরোনো সম্পর্ক যে আজও এভাবে আঁকড়ে ধরে আছেন অভিনেত্রী, তা বুঝতে পেরে খুশি সবাই। এক প্রসাধনী সংস্থার বহু পুরোনো মুখ তিনি। সেই শ্যাম্পু-কালার ব্র্যান্ডে মাঝে দেখা গিয়েছিল নতুন মুখকে। সম্প্রতি আবারও সেখানে যুক্ত হলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ঐশ্বরিয়া দিলেন এক বার্তাও।

তিনি বলেন, ‘না, কোনো আপস নয়’। সেই বিজ্ঞাপনী প্রচারে তাকে বলতে শোনা যায়, ‘আমি আজকের নারী। যে অল্পেতে সন্তুষ্ট নয়। আমি আপসে বিশ্বাসী নই। এগিয়ে চলাই আমার কাছে উল্লেখযোগ্য। তাই চুলের ক্ষেত্রেও বা কেন এত ব্যতিক্রম হবে?’ তাকে নতুনভাবে আবিষ্কার করে অবাক তার অনুরাগীরা।

সবাই বলছেন, ‘অ্যাশকে যেন চেনাই যাচ্ছে না। হুট করে যেন বয়স খানিক কমে গিয়েছে তার।’

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্কের অবনতির গুঞ্জন তুঙ্গে। এ বিষয়ে তাদের কেউ মুখ না খোলায় আরও জোরালো হয়েছে গুঞ্জন। সম্প্রতি আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখে খানিক স্বস্তি পেলেও নিশ্চিত হতে পারছেন না কেউই।

বচ্চন পরিবার যদিও বরাবরই ব্যক্তিগত সম্পর্ক নিজেদের মধ্যেই রাখতে চান। তাই এ নিয়ে জনসমক্ষে কেউই মুখ খোলেননি। তবে অনুরাগীদের অনুরোধ স্বামী-স্ত্রীর মধ্যে যদি ঝামেলাও হয়, তাও যেন অতি দ্রুত মিটে যায়। আবারও যেন কাছাকাছি আসেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button