জাতীয়

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো টিসিবি

Advertisements

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অর্থাৎ আগের দাম ৭০ টাকাতেই চিনি বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। এর আগে, গতকাল টিসিবি চিনির মূল্য ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছিল।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এক অডিও বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, রোজার আগে এক লাফে চিনির দাম ৩০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের দাম ৭০ টাকায় বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এদিকে, চট্টগ্রামে একটি চিনি কারখানার গুদামে আগুন লাগার ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে ব্যবসায়ীরা বাজারে চিনির দাম কিছুটা বাড়িয়েছেন। যদিও সে কারণে দেশের বাজারে এখনো চিনির বড় কোনো সংকট হয়নি। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সম্প্রতি চিনির দাম কিছুটা কমে এসেছিল।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সরকারি মিলের লাল চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ২২ ফেব্রুয়ারি রাতেই মন্ত্রণালয়ের নির্দেশে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন