জাতীয়

শপথ নিলেন সাত প্রতিমন্ত্রী

Advertisements

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাত এমপি। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ৪২-এ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে সেই সরকার। দুই মাস না পেরুতেই সেই মন্ত্রী পরিষদের যুক্ত হলেন আরও সাত সদস্য।

নতুন প্রতিমন্ত্রীরা হলেন, নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের এমপি মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন