সারাদেশসর্বশেষ

পার্কে অশালীনভাবে টিকটক করায় থ্রিসিক্সটি ফটোবুথ জব্দ

Advertisements

যশোরের গদখালীর পানিসারা ফুল মোড় এলাকার একটি পার্ক থেকে থ্রিসিক্সটি ফটোবুথটি জব্দ করেছে ঝিকরগাছা থানা পুলিশ। অশালীন অঙ্গভঙ্গিতে টিকটকে ভিডিও কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ও পার্কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মেশিনটি জব্দ করা হয়।  

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, ফুলের জন্য গদখালীর সুনাম গোটা দেশজুড়ে। তবে সম্প্রতি এখানে অসামাজিক ও অশালীন কিছু কার্যকলাপ হচ্ছে। যার ফলে এখানকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। টিকটক করতে থ্রিসিক্সটি ডিগ্রি স্ট্যান্ডটির মাধ্যমে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। যা গদখালির সুনামকে নষ্ট করে। কিছু অসাধু লোক লাভবান হওয়ার উদ্দেশ্যে এ ধরনের মেশিন এনেছে। এজন্য আমরা অভিযান চালিয়ে ফটোবুথটি জব্দ করে থানায় নিয়ে আসি। এ ধরনের কোনো কার্যকালাপ এরপর যাতে না হয় সেটা আমাদের নজর থাকবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন