মহেশপুর

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু, আহত ১

Advertisements
রিপোর্টঃ সাইফুল ইসলাম মহেশপুর
ঝিনাইদহ ১৫ ফেব্রুয়ারি-ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়েছে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের কলেজস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে শহরের কলেজস্ট্যান্ডে কাজ করছিলো উপজেলার ফতেপুর গ্রামের কাঠমিস্ত্রী খোকন সেন। সেসময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন