খেলাধুলা

বিদেশি ক্রিকেটারের সঙ্গে সোহানের হাতাহাতি, যা জানা যাচ্ছে

Advertisements

বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। এর মধ্যেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে এক বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে অবস্থান করছে বিপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। দেশি-বিদেশি তারকায় ঠাসা অভিজাত এই হোটেলটি ঘিরে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ। সেখানেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। রুমকে কেন্দ্র করে সোহানের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় এক ক্রিকেটার দ্বন্দ্বে জড়ান। পরে যা কথা কাটাকাটি এবং হাতাহাতির পর্যায়েও চলে যায় বলে বলা হচ্ছে।

জানা গেছে, সোহান ভুল করে অন্য রুমে ঢুকে গিয়েছিলেন। তখন প্রতিপক্ষের ওই খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এমন ঘটনার পর এক নিরাপত্তা গোয়েন্দা বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’ তবে বিষয়টি নিয়ে রংপুর রাইডার্সের তরফে এখনো কিছু বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন