খেলাধুলা

আর টেস্ট খেলতে চান না তাসকিন

Advertisements

চলতি বিপিএলে বেশ ভালো রিদমেই রয়েছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের সেই চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। এমন অবস্থা নিয়েই সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন। শারীরিক ধকল কমাতে নিজেকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে তিনি বিসিবিকে চিঠি দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের চিঠির বিষয়ে তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।’

বিপিএলের চলতি আসর শেষ হওয়ার পরই প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার তিনদিন পরই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে। যার জন্য দল ঘোষণার আগে নিজের এই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন তাসকিন।

বিশ্বকাপের পর কিছু সময় বিরতি দিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তাসকিন। সর্বশেষ বিশ্বকাপেও ২৮ বছর বয়সী এই পেসার চোট নিয়ে খেলেছিলেন। এরপর দেশে ফিরে বিশ্রামে ছিলেন দুই মাস। ফলে ঘরে ও বাইরে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরম্যাটের সিরিজে তাসকিনকে পায়নি বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন