জাতীয়জেলার খবরঝিনাইদহনির্বাচনসর্বশেষ

ঝিনাইদহের চারটি আসনের ৩টিতে নৌকা, ১টিতে ঈগলের জয়

Advertisements

কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফলে ঝিনাইদহের ৩টি আসনে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল হাই। তিনি পেয়েছে ৯৫ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট।

ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মো. সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন