জাতীয়নির্বাচনসর্বশেষ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রতিমন্ত্রী পলক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোটকক্ষে প্রবেশ করে ভোট দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলক বলেন, সিংড়া আসনে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে নৌকা। ঢা

পলক বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়াবাসীকে যে উন্নয়ন-সুশাসন দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য সিংড়ার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছে।‌

তিনি বলেন, আমি ১৫ বছর সিংড়ার মানুষকে উন্নয়ন সেবা ও সুশাসন দেওয়ার চেষ্টা করেছি। আমরা লক্ষাধিক ভোটে নৌকাকে ইনশাল্লাহ বিজয়ী করতে পারব।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম শফিকসহ ৯ জন প্রার্থী।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। আর ভোটকেন্দ্র ১১৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button