জাতীয়নির্বাচনশৈলকুপাসারাদেশ

নৌকার প্রার্থী আবদুল হাইসহ ৩ জনের জামিন

Advertisements

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় জামিন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুল হাই।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন- শৈলকুপা উপজেলার চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গতকাল বুধবার আদালতে হাজির না হওয়ায় সংসদ সদস্য আবদুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন