খেলাধুলা

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?

২০২৩ সালে এসে মিশ্র এক বছর পার করেছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটে বিশ্বকাপ ব্যর্থতা যেমন বড় হয়ে ধরা দিয়েছে, তেমনি এই বছরে টেস্ট আর টি-টোয়েন্টিতে টাইগার ক্রিকেটাররা দেখিয়েছে নিজেদের পরিপক্বতা। টেস্ট আর টি-টোয়েন্টিতে অপেক্ষাকৃত দূর্বল দল হলেও চলতি বছর এই দুই ফরম্যাটেই বাজিমাত করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর ওয়ানডেতে অপেক্ষাকৃত শক্তিশালী হলেও পুরো বছরই এই ফরম্যাটে ছিল হতাশা। 

২০২৩ সালে ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২২ সালের ব্যর্থতা ভুলে এই বছরটা দুর্দান্তভাবে শেষ করেছেন এই বাঁ-হাতি। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শান্ত। টেস্টে ৪ ম্যাচে ৫৫ গড়ে তিন সেঞ্চুরিতে ৪৪০ রান করেছেন তিনি।

অল্পের জন্য এ বছর ওয়ানডে ১হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ২৭ ম্যাচে ২টি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরিতে ৯৯২ রান করা শান্ত। যদিও বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি তার। সেই আক্ষেপটা বাদ দিলে বছরে বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বড় নাম শান্ত।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button