জেলার খবর

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

Advertisements

বাগেরহাটের রামপালে স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে স্বাক্ষর দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক যুবক। আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) আকতারুল ঢালী জাগো নিউজকে জানান, আমি কষ্টের সঙ্গে আনন্দিতও। সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত ছিল। এর আগেও সে চারবার ডিভোর্সের কাগজ আমাকে পাঠিয়ে ছিল। দুই সন্তানের দিকে তাকিয়ে সেই কাগজে আমি স্বাক্ষর করিনি। অনেকবার বুঝিয়ে তাকে সংসারে ফিরিয়েছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক সংসার টিকিয়ে রাখার সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এবার সে পঞ্চমবারের মতো আমার কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমি তার নির্যাতন আর সহ্য করতে পারছি না। তাই ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

আকতারুল ঢালীর প্রতবেশী সানোয়ার সরদার জানান, আকতারুল ঢালীর দুই সন্তানের কথা মাথায় রেখে এর আগে চারবার তার স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছিল।

জানা গেছে, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পরিবারিকভাবে বিবাহ হয় আকতারুলের। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে নানা বিষয়ে মনমালিন্য হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের সংসারে আঁখি মনি (১১) মেয়ে ও আরিফুল ঢালী (৬) নামের একটি ছেলে সন্তান রয়েছে।

উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জাগো নিউজকে জানান, ঘটনাটি শুনেছি এবং দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে দেখেছি। আইনি প্রক্রিয়ায় তাদের ডিভোর্স হয়েছে। এখন আমাদের কিছু করার নেই। তবে দুটি সন্তান রেখে ডিভোর্সের বিষয়টি খুবই দুঃখজনক। আবার দুধ দিয়ে গোসল করাটা এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন